জাবিপ্রবিতে অ্যাম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

০৮ জুলাই ২০২৫, ১২:৩৫ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জরুরি চিকিৎসাসেবায় ‘নিজস্ব অ্যাম্বুলেন্স’ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত অসুস্থতা, দুর্ঘটনা বা জরুরি স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স নেই—যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। বিভিন্ন সময় ভাড়া করা গাড়িতে করে আহত বা অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নিতে গিয়ে সময় ও সেবা—দুটোই ব্যাহত হচ্ছে।”

এ সময় তারা দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬