মাভাবিপ্রবিতে পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

০৫ জুলাই ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:০৯ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিস্টার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল্লাহ্-আল-রিপন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৭তম শৃঙ্খলা বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার) শিক্ষার্থী আব্দুল আলীম এবং গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (২য় বর্ষ, ১ম সেমিস্টার) শিক্ষার্থী সজিব হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত এক সেমিস্টার বহিষ্কারকাল শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরবর্তী ব্যাচের সঙ্গে পুনরায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬