ফের কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা

০১ মে ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
কুয়েট লোগো

কুয়েট লোগো © সংগৃহীত

‎খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্বে থাকায় কুয়েটের সাবেক শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুয়েটের শিক্ষার্থীরা।
‎
বুধবার (৩০ এপ্রিল) রাত ১১ টার দিকে খুলনা শিববাড়ি মোড়ে এ হামলা চালানো হয় বলে জানান শিক্ষার্থীরা। আক্রমণের শিকার শিক্ষার্থীর নাম রাতুল হাসান। তিনি এমএসই ১৮ ব্যাচের শিক্ষার্থী।
‎
‎শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী ঐ শিক্ষার্থী ব্যক্তিগত কাজ শেষ করে খুলনা শিববাড়ি মোড়ে বাইক থেকে নেমে সিটি ইন এর সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তখন ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ তার উপর হামলা চালায়। ‎শিক্ষার্থীদের অভিযোগ, কুয়েটের সাম্প্রতিক আন্দোলনের নেতৃত্বে থাকায় তার ওপর এ হামলা চালানো হয়েছে।
‎
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিলে, ভিসিকে কেন নামায়লি, বলে কুয়েট শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের দুইজন নেতাকর্মীকে গ্রেফতার করে খান জাহান আলী থানা পুলিশ। নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি পালনের ডাক দেয় থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

ট্যাগ: কুয়েট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬