কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খোলার সিদ্ধান্ত

১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৭ AM
কুয়েট লোগো

কুয়েট লোগো © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

এ ছাড়া সংঘর্ষের পর বন্ধ ঘোষণা করা কুয়েটে আগামী ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২ মে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

সভায় জানানো হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮ তম (জরুরি) সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কতৃক গ্রহণ করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ (সাঁইত্রিশ) শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: কুয়েট
শেষ মুহূর্তের গোলে জয়, কোয়ার্টার ফাইনালে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
যোগ করা সময়ের গোলে এগিয়ে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-মিশর ম্যাচের দায়িত্বে কে এই ফরাসি রেফারি
  • ০৭ জুলাই ২০২৬
গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন–পর্তুগাল
  • ০৭ জুলাই ২০২৬
রোনালদোর ফ্লিক, অবিশ্বাস্য সিমনে বাঁচল স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence