ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

১৩ মার্চ ২০২৬, ০৬:৪১ AM
রিফুয়েলিং বিমান

রিফুয়েলিং বিমান © সংগৃহীত

ইরাকে যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে, যা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহৃত হচ্ছিল। এসব রিফুয়েলিং বিমানের মাধ্যমে যুদ্ধবিমানে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করা হয়। বাংলাদেশ সময় শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়।

তারা জানায়, ইরাকের আকাশসীমায় দুটি বিমানের মধ্যে একটি বিধ্বস্ত হয়েছে, অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। বিধ্বস্ত বিমানটি কেসি-১৩৫ মডেলের।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘কোনো শত্রুর আক্রমণ বা ভুলবশত ছোড়া গোলার কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি। আরও তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তী তথ্য জানানো হবে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।’

এদিকে অসমর্থিত সূত্রের দাবি, বিমানটিতে পাইলটসহ ছয়জন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই মারা গেছেন নাকি কেউ বেঁচে আছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আরেকটি অসমর্থিত সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9