‘চিকিৎসকের অবহেলায়’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

১৪ এপ্রিল ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
হাসপাতাল প্রাঙ্গনে উত্তেজনা

হাসপাতাল প্রাঙ্গনে উত্তেজনা © ফাইল ছবি

চিকিৎসায় অবহেলায় পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা দেখা দিয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম হোসাইন মোহাম্মদ আসিফ। তিনি পবিপ্রবির কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধুদের নিয়ে দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান আসিফ। এসময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাকে হাসপাতালে নিয়ে এলেও ইমার্জেন্সি ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কোনো চিকিৎসক ছিল না। ৪০ মিনিট পর চিকিৎসা শুরু হলেও সন্ধ্যার কিছু আগে আসিফকে মৃত ঘোষণা করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ড. হেমায়েত জাহান জানান, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬