ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী

২৪ মার্চ ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দীর্ঘ দুই বছর যাবত মুখ ও ফুসফুসের ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী পারভেজ বিন আহমেদ জনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) কৃষি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

রবিবার (২৩ মার্চ) সকাল ১০ টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট এ থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

জনির ছোট ভাই বলেন, আমার ভাইয়া পারভেজ বিন আহমেদ জনি দীর্ঘদিন ধরে ক্যান্সার এ আক্রান্ত হয়ে আজ সকালে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ রবিবার সন্ধ্যা ৭ টায় বারুয়ামারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০২৩ সালের মার্চ মাসে তার শরীরে প্রথম ক্যান্সার শনাক্ত হয়। দীর্ঘ দুই বছর যাবত মরণব্যাধি ক্যান্সার এর সঙ্গে পাঞ্জা লড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় নেমে এসেছে শোকের ছায়া।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬