সিমাগো র‌্যাংকিংয়ে ১২তম পাবিপ্রবি

১৫ মার্চ ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM

© সংগৃহীত

সিমাগো র‌্যাংকিংয়ে প্রথমবারেই দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২তম হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। গত মঙ্গলবার (১১ মার্চ) সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ের এ তথ্য নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়।

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন কর্তৃক ২০২৫ সালে প্রকাশিত সিমাগো র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১২তম স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। 

এই র‌্যাঙ্কিংয়ের তথ্যানুসারে জানা যায়, ২০০৯ সাল থেকে সিমাগো র‌্যাংকিং প্রকাশিত হলেও এবারই প্রথম সিমাগো র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
 
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিমাগো র‌্যাংকিংয়ে প্রথমবার স্থান পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। 

তারা বলেন, শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। সকলে একসাথে নিয়মের মধ্যে কাজ করলে অতি দ্রুত এই প্রতিষ্ঠান দেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে দৃঢ় বিশ্বাস।
 
সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিং মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র‌্যাংকিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। 

এবারের র‌্যাংকিংয়ে পাবিপ্রবির অবস্থান স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়টি গবেষণার পরিমাণ ও গুণগত মান উভয় ক্ষেত্রেই উন্নতি করছে।
  
বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজার ৫১টি বিশ্ববিদ্যালয় এবারের তালিকায় স্থান পেয়েছে। র‌্যাংকিংয়ে এই বছরও বিশ্বসেরা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।    

‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬