কুয়েটে নিষিদ্ধ হলো ছাত্ররাজনীতি—জড়িতদের আজীবন বহিষ্কার, ছাত্রত্ব বাতিল

১০ মার্চ ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
কুয়েট

কুয়েট © ফাইল ফটো

সিন্ডিকেট থেকে নিষিদ্ধ করা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে সব ধরনের ছাত্ররাজনীতি। ফলে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না।

যদি এরকম ঘটনা বা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকে, সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল।

আজ সোমবার (১০ মার্চ) কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরি) ও ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া সিন্ডিকেটের ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

এই সিদ্ধান্ত সমূহ একাডেমিক অর্ডিন্যান্স রুলস ও রেগগুলেশনস এর ছাত্র শৃঙ্খলা বিধির সাধারণ শৃঙ্খলা ও আচরণ বিধিতে ২০নং ধারায় নিম্নলিখিতভাবে অন্তর্ভুক্ত করা হলো, ‘‘কোন ছাত্র/ছাত্রগোষ্ঠী কোন ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সহিত সম্পৃক্ত থাকিতে পারিবে না। এইরূপ ঘটনা বা সরাসরি রাজনীতির সহিত জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তাহার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাইবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল।”

জরুরি বিজ্ঞপ্তির শেষে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোন ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার জন্য বলা হলো।

প্রতিষ্ঠার ২০ বছরেও রিজেন্ট বোর্ডে ছাত্র প্রতিনিধি রাখার সু…
  • ১৬ জুলাই ২০২৬
নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: আহমেদ আয…
  • ১৬ জুলাই ২০২৬
আবু সাঈদ জুলাই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম
  • ১৬ জুলাই ২০২৬
স্পেন-আর্জেন্টিনা মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী?
  • ১৬ জুলাই ২০২৬
মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে রাবি
  • ১৬ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এক…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence