রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

২২ আগস্ট ২০২৬, ১১:৩৭ PM
রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের আইন থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নামে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ১৭সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটে।

 শনিবার (২২ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি কাউন্সিল সম্মেলনের আয়োজন করে। কাউন্সিল সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ব্যানারে নাম দেখা যায় বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছিরের। সম্মেলনের বিশেষ অতিথি করা হয় সাদা দলের বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ। ব্যানারে তাদের নাম থাকলেও প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেননি বলে জানা যায়। 

সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত ও সিনিয়র সহ-সভাপতি মো. আশিক মঞ্চে উপস্থিত ছিলেন। 

সম্মেলন অনুষ্ঠানের পর ১৭ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের একটি কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি করা হয়েছে কর্মচারী মো. মামুন শেখকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কর্মচারী মো. জাকির মৃধাকে।  বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রুহুল আমিন ও সদস্য-সচীব ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়েছে। যদিও কমিটি কবে অনুমোদন দেয়া হয়েছে তার কোনো তারিখ উল্লেখ করা হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা যে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ বা সাদা দল হিসেবে নিজেদের পরিচয় দেয় তারা আদৌ সাদা দল কিনা সেটাও বড় একটি প্রশ্ন। এরমধ্যে অনেকের আওয়ামীলীগের তদবিরে চাকরি হয়েছে এবং আওয়ামীলীগের  রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সবথেকে বড় কথা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে পাশ করে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ রয়েছে এখন পর্যন্ত। সেখানে ঐ আদেশ যতদিন বহাল থাকবে ততদিন এসব রাজনীতি করার সুযোগ নেই। পুনরায় যদি সিন্ডিকেটে এই আদেশ বাতিল করে রাজনীতি করার সুযোগ দেয় তাহলে করা যাবে, তার আগে এটি অবৈধ। 

বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নবগঠিত কমিটির সভাপতি মো. মামুন শেখ এবিষয়ে বলেন, আমরা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যাল জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অনুমতি দেয় নাই। রাজনীতি নিষিদ্ধ এটা আমরা জানি, এটা আপনারা এভাবে নিবেন না। কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার জন্যই আমাদের  এই পরিষদ।

এদিকে গত ১১ আগস্ট ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের ৮৫তম (বিশেষ)  সিন্ডিকেট সভায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। কিন্তু কাগজে কলমে এই আদেশ থাকলেও বাস্তবতা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের কমিটি রয়েছে। বিএনপিপন্থি শিক্ষকদের সাদা দলের মৌখিক কমিটি রয়েছে বলে জানাগেছে। যার আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ। জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ আয়োজিত কাউন্সিল সম্মেলনে তাদের দুজনকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে রাখা হয়। যেখানে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও সদস্য  সচিব হিসেবে পরিচয় দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সাদা দলের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বাছির বলেন, আমি পরীক্ষার কাজে বাহিরে আছি, এই বিষয়ে আমি অবগত নই। প্রোগ্রামের ব্যানারে আপনার নসম কিভাবে ব্যবহার করা হলো এমন প্রশ্নে তিনি বলেন, আমি বিষয়টি জানি না আমি এখনো একটু ব্যস্ত আছি বিষয়টি জেনে পরে জানাতে পারবো।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9