জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষর

২২ আগস্ট ২০২৬, ১১:২২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষর © সংগৃহীত

শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো, শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষাক্রমের সমন্বয় এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউট (Ovibash Technical Training Institute—OTTI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্যের কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানুল্লাহ এবং অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মালেকা পারভীন মোলি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন ও অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের পরিচালক তামান্না রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে আমাদের শিক্ষার্থীরা দেশীয় শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ আরও জোরদার করা হবে। এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, আধুনিক ও বাজারমুখী দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সক্ষমতা তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।”

সমঝোতার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাজারের চাহিদাভিত্তিক বিভিন্ন পেশাগত ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে। একইসঙ্গে শিল্পখাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক কারিকুলাম উন্নয়ন ও হালনাগাদেও উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এই সহযোগিতার আওতায় জাপানি ভাষা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি (IT), ডিজিটাল মার্কেটিং, বিউটিফিকেশন ও হসপিটালিটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেশনের মাধ্যমে স্বীকৃতি দেয়া হবে। 

শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করতে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও উভয় পক্ষ সহযোগিতা করবে। ফলে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

এ ছাড়া শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, দক্ষতার প্রয়োজনীয়তা এবং কর্মসংস্থান নিয়ে যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা ও উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা গড়ে তুলতেও এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9