সমন্বয়কদের ছবি বিকৃত করে অপপ্রচার, ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM

© সংগৃহীত

কখনো ‘হাসা আলী, কখনো শেখ হাসিনা ফিরবে, কখনো জয় বাংলা’সহ নানান নামে ফেইসবুক আইডি খুলে অন্তবর্তীকালীন সরকার ও বৈষম্যবিরোধী নেতাদের ছবি বিকৃত করে আত্মগোপনে থেকে অপপ্রচার চালাত সাকিবুল আহসান সাকিব (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। 

তবে শেষ রক্ষা হয়নি তার। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ওই যুবককে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী ও বৈষম্যবিরোধী নেতাদের নিয়ে অপপ্রচার চালানো ছাড়াও জামালপুর সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেফতার সাকিবুল আহসান সাকিব নিষিদ্ধ ঘোষিত জামালপুর শহর ছাত্রলীগের সহসভাপতি। তার বাড়ী জামালপুর পৌরশহরের পাথালিয়া বড়বাড়ী এলাকায়। সে ওই এলাকার আব্দুল গণির ছেলে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোর রাত ৪টা দিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

এ প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামী ফেসবুক হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছিল। নানান সময় গুজব তথ্য পোস্ট করে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙ্গে দেওয়ার পাশাপাশি সে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমান করতে জামালপুর জেলাসহ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হেওপতিপন্ন করতে তাদের নিয়ে মিথ্যা বিভ্রান্তিমুলক বিকৃত ছবি ও ভিডিও শেয়ার করে জনসাধারনের মনে বিভ্রান্তি সৃষ্টি করছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
সে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গ্রুপের সক্রিয় সদস্য।

তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব। জেলার আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬