এবার চুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

এবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩৬তম সভার সিদ্ধান্ত -১৩৬/১(ঘ) অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। 

অফিস আদেশে আরও বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। সকলকে এ আদেশ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ পুনরায় জারি করা হলো বলে জানানো হয়।

এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকার সিদ্ধান্ত নেয় কুয়েট প্রশাসন। সেখানেও রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলেও জানানো হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের যেসব ‘সাফল্য’ স্মরণ করিয়ে দিলেন বিশেষ সহকারী ফয়েজ …
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে পুলিশি হামলার মুখে জুলাই শহীদ ওম…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চ কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুবিতে ব…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ক্ষুদ্র জমায়েত ছত্রভঙ্গ করতে যেভাবে আগ্রাসী হয়েছেন, নির্বাচ…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট …
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আন্দোলনরতদের ওপর পুলিশি হামলার নিন্দা মহিলা জামায়াতের
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬