টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার

২৮ আগস্ট ২০২৬, ০১:২১ AM
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার © সংগৃহীত

শৃঙ্খলা ভঙ্গ, প্রেসক্লাবের মর্যাদা ক্ষুণ্ন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাবের দুই সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোর এর ঝালকাঠি জেলা প্রতিনিধি রতন আচার্য্য এবং ৭১'টিভির জেলা প্রতিনিধি তরুণ সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতথ্য গণমাধ্যম নিশ্চিত করেছেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ।

অ্যাডভোকেট পারভেজ জানায়, ‘সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী রতন আচার্য্যকে এক বছরের জন্য এবং তরুণ সরকারকে এক মাসের জন্য প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটির কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।’

সভায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ সভাপতি মো. মাসউদুল আলম, সহ-সাধারণ সম্পাদক অলোক সাহা, কোষাধ্যক্ষ মো. রাজু খান, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান টিটু এবং নির্বাহী সদস্য আজমীর হোসেন তালুকদার, কে এম সবুজ ও তরুণ সরকার উপস্থিত ছিলেন।

মূলত সংগঠনের শৃঙ্খলা, মর্যাদা ও পেশাগত নীতিমালা বজায় রাখার স্বার্থে নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঝালকাঠির নলছিটি উপজেলার হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে স্থানীয় আয়নাল হকের বিরুদ্ধে। এরপর ঘটনার সংবাদ প্রকাশের জন্য তথ্য সংগ্রহ করতে যায় চ্যানেল টোয়েন্টিফোর এর ঝালকাঠি জেলা প্রতিনিধি রতন আচার্য্য এবং ৭১’টিভির জেলা প্রতিনিধি তরুণ সরকার। দুই পক্ষের সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করার জন্য তথ্য সংগ্রহ করে। এরপর সংবাদ প্রকাশ না করার জন্য আয়নাল হক এদের দুজনকে টাকা দেয়। এরপর আর কোন সংবাদ প্রকাশ করে না। এবিষয়ে স্থানীয় এক সংবাদকর্মীর সঙ্গে মোবাইল ফোনে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর সেই সাংবাদিক কল রেকর্ড এবং টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছড়িয়ে দেয়। এরপর প্রেসক্লাব এই সিদ্ধান্ত নেয়।

পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬