কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়(চুয়েট) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১১ টার পরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীর  উদ্যোগে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে শিক্ষার্থীদের বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি করে। মিছিলে শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নো যুদ্ধ’ ‘কুয়েটে হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

এই সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়েট সমন্বয়ক মাহফুজার রহমান মহব্বত বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিতে পারলেও ছাত্রদলের সেই সুযোগ নেই। ওয়াসিমের রক্তের সঙ্গে যেন ছাত্রদলের সন্ত্রাসীরা বেইমানী না করে। জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বাংলাদেশকে সন্ত্রাসী মুক্ত হতে হবে।

জানা যায়, কুয়েটে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও ছাত্রদল কমিটি দিতে চাইলে এর প্রতিবাদে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।এর প্রেক্ষিতে স্থানীয় ছাত্রদল সদস্যরা অস্ত্রসহ শিক্ষার্থীদের উপর হামলা করে।  দুপুরের পর হতে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে স্থানীয় ছাত্রদলের।এতে কুয়েটের পঞ্চাশের অধিক শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাহাড়ধসে ঝুঁকিতে লামার চাম্বি বিদ্যালয় ও কলেজের ৪ কোটি টাকা…
  • ১১ জুলাই ২০২৬
‘বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সর…
  • ১১ জুলাই ২০২৬
‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’ পেলেন শেকৃবির অধ্যাপক কাজী …
  • ১১ জুলাই ২০২৬
জুলাই অভ্যুত্থান স্মরণে ইবি প্রশাসনের লাল ব্যাচ ধারণ কর্মসূ…
  • ১১ জুলাই ২০২৬
সমাবর্তন না হওয়ায় টাকা ফেরত পেলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্…
  • ১১ জুলাই ২০২৬
দুর্যোগে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে বললেন শিক…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence