শাবিপ্রবিতে শহিদ হাসানের গায়েবানা জানাযায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
শহিদ হাসানের (২০) গায়েবানা জানাজা

শহিদ হাসানের (২০) গায়েবানা জানাজা © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত শহিদ হাসানের (২০) গায়েবানা জানাজা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ক্যাম্পাসে গায়েবানা জানাজা পড়েন তারা। এসময় শহিদ হাসানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন শিক্ষার্থীরা। জানাজা শেষে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উপদেষ্টাদের কাছে আহ্বান জানান তারা। 

শিক্ষার্থীরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল গণহত্যাকারীদের নিষিদ্ধ করা, হতাহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বিপ্লবীদের স্বীকৃতি দেওয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এর কিছুই করেনি। বরং সুশীলতার কারণে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের পুনর্বাসন করছে। যারা হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করেছে তাদেরকে নিষিদ্ধ না করা মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। তাই আমরা চাই অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে বাসা থেকে বের হন হাসান। এরপর আর বাসায় ফেরেননি। এক যুবকের পায়ে তার প্যাঁচানো অবস্থায় যাত্রাবাড়ী রাস্তায় পড়ে থাকা একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিটিই হাসানের মরদেহ ছিল। তবে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে শনাক্ত করা হয়। সাত মাস ঢাকা মেডিকেল কলেজ মর্গে শহিদ হাসানের লাশ পড়ে থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানের মরদেহের কাগজপত্র পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬