পবিপ্রবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।  আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল সমাবেশে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রেদওয়ান হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের হাসান আল বান্নাহ ও সোহেল রানা জনি এবং পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাইম জীবন।

আরও পড়ুন: খুকৃবি ফিশারিজ অনুষদের প্রথম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের ছয় মাস পার হলেও কোনোভাবে আওয়ামী রাজনীতি চলতে পারে না। একই সঙ্গে আমরা পবিপ্রবি প্রশাসনকে সতর্ক করছি— তারা যদি ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ এর কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।’

পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাইম জীবন আরও বলেন, ‘ছাত্রলীগের মতো তাদের মূল সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।’

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬