রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে শিক্ষার্থীদের আল্টিমেটাম

০২ জুন ২০২৫, ১২:১০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুততম সময়ের মধ্যে ভিসি (উপাচার্য) নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ সোমবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের বনরুপা বাজারে মুখে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে ভিসি নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে শহরে পুরো যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে ৭২ ঘণ্টা আল্টিমেটাম দিয়ে বনরুপা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের ফটক পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল নিয়ে যান রাবিপ্রবি শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানা ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে। এখন শিক্ষা উপদেষ্টা যদি আমাদের দাবি মেনে না নিয়ে বৃহস্পতিবারে মধ্যে ভিসি নিয়োগ না করেন, তাহলে ডিসির কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।’

Rangamati

ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অপু বলেন, ‘বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না। তাই আমরা সবাই বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাদের জানাতে চাই। খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভিসি দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাব।’

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রুহুল আমিন বলেন, ‘তাৎক্ষণিক শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয়, আজকে বিকেলে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ভিসি নিয়োগে ফাইল যাবে। সেখান থেকে মাননীয় রাষ্ট্রপতির কার্যালয় হয়ে আশা করছি কাল বা পরশুর মধ্যে শিক্ষার্থীরা নতুন ভিসি পেয়ে যাবে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর ১৮ আগস্ট রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেন।

জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
  • ২৮ আগস্ট ২০২৬
আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশারাও
  • ২৮ আগস্ট ২০২৬
সেপ্টেম্বর-নভেম্বর দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামীলীগ…
  • ২৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ২৮ আগস্ট ২০২৬