বশেমুরবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট অচল, ভোগান্তি শিক্ষার্থীদের

২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বশেমুরবিপ্রবি অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ রয়েছে

বশেমুরবিপ্রবি অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ রয়েছে © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। হোস্টিং প্রোভাইডারের রিনিউ বিল পরিশোধ না করায় এটি বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, হোস্টিং প্রোভাইডারের সঙ্গে করা পূর্বের চুক্তি অনুযায়ী বছরে ১ লাখ ৬৭ হাজার টাকা বিল পরিশোধ করতে হতো বিশ্ববিদ্যালয়কে। তবে খরচ কমাতে ও সাশ্রয়ী সমাধান খুঁজতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের প্রোভাইডারের সঙ্গে চুক্তি বাতিল করে বিডিরেনের সঙ্গে নতুন করে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন: ‘গরিবের গেইল’ জাকের আলী, যেভাবে হয়ে উঠলেন পাওয়ার হিটার

বিডিরেন দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে একই ধরনের সেবা দিয়ে থাকে জানিয়ে তিনি বলেন, বিডিরেনের সেবা আগামী ছয় দিনের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার কারণে প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এ জন্য শিক্ষার্থীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। তিনি বলেন, ওয়েবসাইট বন্ধ থাকায় শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে ভোগান্তি পোহাতে হলেও প্রশাসন আশাবাদী, দ্রুত এ সমস্যার সমাধান হবে। শিগগিরই ওয়েবসাইটের কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট
  • ১২ জুলাই ২০২৬
ঢাবির আট বিভাগ তিনটি করার প্রস্তাব থেকে সরল প্রশাসন
  • ১২ জুলাই ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
  • ১২ জুলাই ২০২৬
ছয় মাসে দেশে সড়কে প্রাণ হারিয়েছেন ৩৬০ শিক্ষার্থী
  • ১২ জুলাই ২০২৬
সাইরেন বাহরাইনে, কাতারে সর্বোচ্চ সতর্কতা-সবাইকে ঘরে থাকার ন…
  • ১২ জুলাই ২০২৬
কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence