বুটেক্সের হলে ছাত্রলীগ, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা

২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। রিপোর্ট লেখার আগ পর্যন্ত (রাত সাড়ে ১২ টা) বুটেক্সের আজীজুল হক হলের সামনে পলিটেকনিকের শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়।

জানা যায়, বুটেক্সের আজিজুল হক হলে ছাত্রলীগের হল শাখার সাবেক নেতাকর্মীরা প্রবেশ করে মিটিং করলে সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়। এরপর পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা হলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় বুটেক্সের ৫ জন গুরুতর আহত এবং প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পরে মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিকভাবে কারা পলিটেকনিক ও কারা বুটেক্সের শিক্ষার্থী এ বিষয়টি জানা যায়নি।

আহতরা হলেন- ইমন (২৪), উৎসব (২৮), আজাদ (২৮), বুলবুল (২৮), প্রশান্ত (২৮), শিশির (২৮), তৌফিক (২২), রুদ্র (২৬), আনান (২৫), জুনায়েদ (২৮), সৌমিক (২৮), ইমন (২০), নাহিদ (২৩), রাকিব (২০), ইমন (২২), প্রবাল (২২), রমজান (২৩), মো. মিঠুন (২১), ইমরান (২০), নাদিম (২০), ফাহাদ (১৯), খালেদ (১৯), সোহান (২২), আমিন (২২), রিফাত বিশ্বাস (২৫), তপু (২০), মেহেদি (২১) ও প্রার্থ (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ জন শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সে বিষয়ে জানা যায়নি।

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেছে ৭৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি…
  • ২৮ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
  • ২৮ জুলাই ২০২৬
একদিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিল সরকার
  • ২৮ জুলাই ২০২৬
রাবিতে হামলা-মারধরের ঘটনা তদন্তে কমিটি গঠন
  • ২৮ জুলাই ২০২৬
আয়রনের ওষুধ খেয়েও কমছে না রক্তস্বল্পতা, খাওয়ার নিয়মেই ভুল হ…
  • ২৮ জুলাই ২০২৬
বিপিএল নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিসিবি
  • ২৮ জুলাই ২০২৬