চুয়েটের নতুন উপাচার্য হলেন অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম

২৭ জুলাই ২০২৬, ১০:২২ PM
অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম

অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। ২৭ জুলাই (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

এতে বলা হয়, তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত কার্যকর থাকবে। উপাচার্য হিসেবে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, বিদেশে থেকে হয়তো নিজের জন্য অনেক কিছু অর্জন করা যেত। কিন্তু আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে, যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলীর পরিচয় দিয়েছে, তার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে এসবের মূল্য কী? তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছি, বিশ্বমঞ্চে চুয়েটের নাম ছড়িয়ে দিতে চেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। ভিসি হিসেবে নতুন দায়িত্ব নিয়ে চুয়েটকে আরো অনেকদূর এগিয়ে নিতে চাই। এজন্য আমি চুয়েট পরিবারের সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশী।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9