শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত
দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে ২৫টি শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগ দিয়েছে সরকার। এসব নিয়োগের মধ্যে রয়েছে ৬ জন উপাচার্য (ভিসি), ১১ জন উপ-উপাচার্য (প্রো-ভিসি) এবং ৮ জন কোষাধ্যক্ষ (ট্রেজারার)। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য প্রকাশ করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী তাঁদের দায়িত্ব, ক্ষমতা ও সুযোগ-সুবিধা নির্ধারিত হবে।
নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক নতুন উপাচার্য হয়েছেন।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইন বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হয়েছেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (সাবেক ডিজিটাল বিশ্ববিদ্যালয়): ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
একসঙ্গে প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রো-ভিসি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী নিয়োগ পেয়েছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: ট্রেজারার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সমাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন এবং প্রো-ভিসি হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান নিয়োগ পেয়েছেন।
অনিয়মের নিউজ পড়ুন: দেড় কোটি টাকা বরাদ্দ পেয়ে নিজ বাড়িতেই স্কুলের ভবন তোলার চেষ্টা অধ্যক্ষের
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম প্রো-ভিসি এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার প্রো-ভিসি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
নতুন প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট): প্রায় ১২ বছর পর বিশ্ববিদ্যালয়টিতে প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান নতুন প্রো-ভিসি হয়েছেন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ড. মোছা. নুর মহল আক্তার বানু নতুন প্রো-ভিসি হয়েছেন।
নিয়োগ সংক্রান্ত আরও নিউজ পড়ুন: বিভাগের ৩ অ্যাকাউন্টের ২৪ লাখ টাকার হিসাব না দিয়ে অব্যাহতিপ্রাপ্ত রাবি অধ্যাপক ফিরলেন প্রোভিসি হয়ে
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন নতুন প্রো-ভিসি হয়েছেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা নতুন ট্রেজারার হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।