রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন সিইসি

২৮ জুলাই ২০২৬, ০১:০৮ PM
ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন

ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন © সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমাদের নতুন রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রপতি নির্বাচনের যে দায়িত্ব, এটা পালন করার জন্য ৯১ সালের একটা আইন আছে। আইন অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান।’

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আইনে বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য স্পিকারের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে। নির্বাচন হলে যদি প্রতিযোগিতামূলক হয়, তাহলে একধরনের ব্যবস্থা আর যদি প্রতিযোগিতা না থাকে সিঙ্গেল ক্যান্ডিডেট হয়, এটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা। এসব বিষয়গুলোর বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয়নি, আপনারা তা যথাসময়ে জানতে পারবেন।’

তিনি বলেন, ‘সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। এটা আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে, বিস্তারিত আলোচনা হয়েছে। এটা প্রাথমিক আলোচনার জন্য। আমরা কোনো সম্ভাব্য ডেট ঠিক করিনি। এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরেই আমাদের আলোচনাটা হয়েছে। এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে। আপনারা জানেন, সিইসি নির্বাচন কমিশনারের রিটার্নিং অফিসার বা নির্বাচনি কর্মকর্তা হিসেবে কাজ করেন।’

সিইসি আরও বলেন, ‘যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তো ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে, তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত গেজেট আকারে প্রকাশ করব। আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওভাবে ঠিক করিনি।’

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9