সুবিপ্রবির নতুন ভিসি ইবি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন

২৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ AM
ড. মো. জাকির হুসাইন ও সুবিপ্রবির লোগো

ড. মো. জাকির হুসাইন ও সুবিপ্রবির লোগো © টিডিসি সম্পাদিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ার আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইন। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ যার যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত প্রযোজ্য হবে। তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পাবনা সাঁথিয়ার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. জাকির হুসাইন ১৯৯২ সালের ২৫ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার শিক্ষাকতা জীবন শুরু করেন। পরবর্তী সময়ে ২০০৭ সালের ২৯ জানুয়ারি তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং বর্তমানে গ্রেড-১ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ও বর্ণাঢ্য শিক্ষাজীবনে তিনি ১৯৯৬ সালের ১৯ নভেম্বর থেকে ১৯৯৯ সালের ১৮ নভেম্বর পর্যন্ত বিভাগীয় দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৭ সালের ৩১ মে থেকে ২০০৯ সালের ৩০ মে পর্যন্ত তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ জিয়াউর রহমান হল’ এর প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাকতার পাশাপাশি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১০ বারেরও অধিক নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সেক্রেটারি হিসেবে দীর্ঘ আট বছর দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি পাবনা জেলা জিয়া পরিষদের সভাপতি এবং কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9