পবিপ্রবির এম কেরামত আলী হলে নবীনবরণ অনুষ্ঠিত

০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
পবিপ্রবির এম কেরামত আলী হলে শিক্ষার্থীদের  নবীনবরণ অনুষ্ঠিত হয়

পবিপ্রবির এম কেরামত আলী হলে শিক্ষার্থীদের  নবীনবরণ অনুষ্ঠিত হয় © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এম কেরামত আলী হলে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের  নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী মারসিফুল আলম রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে  অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন হলো শিক্ষা ও নৈতিকতার সমন্বয় করে চলার ধাপ । এ সময়ে জীবনকে গোছালো, সুন্দর পরিপাটি, ও নৈতিক মূল্যবোধ দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন: প্রথমবারের মতো অটোমেশন ভর্তিপ্রক্রিয়ায় পবিপ্রবি

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শেখ  আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের এম কেরামত আলী হল একটি পরিবার, এখানে বড়দের সম্মান এবং ছোটদের ভালোবাসার মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, এম.কেরামত আলী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. রফিক উদ্দিনসহ বিভিন্ন অনুষদের সিনিয়র শিক্ষার্থীরা। নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওই হলের প্রভোস্ট ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।

বৃদ্ধ মা–বাবাকে সময় দিতে মাইক্রোসফট ছাড়লেন ভারতীয় প্রকোশলী
  • ১৪ অক্টোবর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে আমিন মোহাম্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬