পবিপ্রবিতে বাঁধনের নবীনবরণ, ইফতার ও দোয়া 

২২ মার্চ ২০২৪, ০৯:৫৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে ধারণ করে পথচলা বাঁধন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের নবীনবরণ, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টা ৩০ মিনিটে পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৈমুর রহমান তামিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাঁধন পবিপ্রবি ইউনিটের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. অনুপ কুমার মন্ডল, প্রফেসর চিন্ময় বেপারী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং শেষ অংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁধন কর্মী নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থী মো. জান্নাতীন নাঈম জীবন। অনুষ্ঠানে প্রফেসর ড. সন্তোষ কুমার বসু নবীনদের শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোনাল প্রতিনিধি মেহেদী হাসান ইমন, বাঁধন পবিপ্রবি ইউনিটের উপদেষ্টাবৃন্দ, বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বাঁধন কর্মীবৃন্দ।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬