নোবিপ্রবিতে ৩ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন © সংগৃহীত

‘‘সুসংহত অবকাঠামো ও শিল্পায়নের মাধ্যমে সাম্প্রতিক সমৃদ্ধির পথে’’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশের ৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২০ জনেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৩ দিন ব্যাপী ৬ষ্ঠ ছায়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম।

উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪০ টি সংগঠনের মধ্যে নোবিপ্রবি ছায়া জাতিসংঘ আলাদা একটি সংগঠন। তাদের কথা বলা, কাজের ধরন সবকিছুই আমাকে মুগ্ধ করে। এটি ভিন্নধর্মী এবং বিশেষ একটি সম্মেলন। যে বিষয়গুলো এবারের সম্মেলনে আলোচনা করা হবে তা খুবই শিক্ষণীয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এ ধরনের কনফারেন্স খুবই তাৎপর্যপূর্ণ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, গোটা বিশ্ব তা নিয়ে উদ্বিগ্ন। আমরাও এ ধরনের পরিস্থিতির অবসান চাই। আমাদেরকে মানবিক মূল্যবোধ নিয়ে এ পরিস্থিতির মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে মধ্য প্রাচ্যর দেশগুলোতে যে ক্রাইসিস চলছে সেখানে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতিসংঘ মানবতা নিয়ে ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এতে যখনি বিভিন্ন দেশের রাজনৈতিক স্বার্থ চলে যায় তখন সেটা খুবই দুঃখজনক হয়ে দাঁড়ায়।

ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৪ এর মহাসচিব মো.নাইম উদ্দিন বলেন, নোবিপ্রবি প্রশাসনের সহযোগিতা ফলে আমরা সুন্দর একটি প্রোগাম আয়োজন করতে পেরেছি। আমি আমার সকল ডেলিগেট কে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগামে অংশগ্রহণ করায়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিগত সময়ের তুলনায় সংগঠনটির কাজগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। সংগঠনটি তাদের  কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের কথা বলার দক্ষতা পাশাপাশি নিজেদেরকে আত্মপ্রত্যয়ী করে তুলতে সহযোগিতা করছে বলে আমি মনে করি। 

তিনি আরও বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ছায়া জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে তোমরা বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। এ ধরনের কনফারেন্স ভবিষ্যতেও চলমান থাকবে এ প্রত্যাশা করছি।

সম্মেলনটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী কূটনীতিকদের ভূমিকায় ছিলেন ২২০ জনেরও বেশি শিক্ষার্থী। তারা কূটনৈতিক দক্ষতা বিকাশ, নির্দিষ্ট বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন এবং রাজনৈতিক বিতর্ক পরিচালনার মানসিকতা উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন এবং ২০ জন নির্বাহী বোর্ড সদস্য তাদের আলোচনা নিয়ন্ত্রণ ও পরিচালনা করছেন।

এ বছরের সম্মেলনটি মোট ৬টি কমিটি নিয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে–জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, আন্তর্জাতিক প্রেস, নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘ বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়ন কমিশন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.জসীমউদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক বিপ্লব মল্লিক, বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট মো. আবু তারেক।

উক্ত কনাফারেন্সে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্যা ডেইলি ক্যাম্পাসসহ আরো কয়েকটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া। 

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9