অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিল চান যবিপ্রবির শিক্ষার্থীরা

২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিলের দাবিতে মানববন্ধনে যবিপ্রবির শিক্ষার্থীরা

অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিলের দাবিতে মানববন্ধনে যবিপ্রবির শিক্ষার্থীরা © টিডিসি ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩’ প্রণয়নের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের সকল শিক্ষার্থী।

অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন নামে কোনো আইনের অস্তিত্ব পৃথিবীর কোনো দেশে নেই উল্লেখ করে শিক্ষার্থীদের মধ্য থেকে মনিরুল ইসলাম বলেন, প্রাণীসম্পদ ও প্রাণীর সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে ‘বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯’ রয়েছে। এ সংক্রান্ত নতুন কোনো আইন প্রণয়ন নিঃসন্দেহে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, নতুন যে আইন তা প্রাণীর সুরক্ষায় নয়, বরং তা অ্যানিমেল হাজবেন্ড্রিয়ানদের পেশাগত স্বার্থে নিজেদের সুরক্ষার জন্য প্রস্তাবিত। বাংলাদেশের ভেট সমাজ দ্রুত এ আইনের দাবি প্রত্যাহার চায়।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সভায় ‘বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩’ প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর থেকেই সারাদেশের ভেটেনারিয়ানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬