যবিপ্রবিতে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী

৩০ নভেম্বর ২০২৩, ১০:৪২ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM

© টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) এর অষ্টম ক্যাম্পাস স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

Take Your Camera, Frame Your Dream' স্লোগান নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে IIUSFF। প্রতি বছর সারাবিশ্ব থেকে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়। এবছর, বিশ্বের ৯৬ টি দেশ থেকে ১৬৭১ টি শর্ট ফিল্ম জমা পড়েছে। এর মধ্য থেকে নির্বাচিত শর্টফিল্ম দেশব্যাপী প্রদর্শনী করা হচ্ছে।

আরও পড়ুন: 

আয়োজনের এবারের আসরে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেশের ছয়টি বিভাগের ৯ টি ক্যাম্পাসে প্রদর্শন করা হচ্ছে। ৩০ অক্টোবর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর মধ্য দিয়ে ক্যাম্পাস স্ক্রিনিং-এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় বুয়েটে এবং রুয়েটে প্রদর্শনীর আয়োজন করা হয়। পরবর্তী প্রদর্শনীর আয়োজন করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

এবছর, উৎসবের ১৫তম আসরে সহযোগিতায় রয়েছে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)। ৩০ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬