সাপ্তাহিক ছুটির দিনেও শাবিপ্রবিতে চলবে ক্লাস-পরীক্ষা

০৭ নভেম্বর ২০২৩, ০৮:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
শাবিপ্রবি ক্যাম্পাস

শাবিপ্রবি ক্যাম্পাস © ফাইল ফটো

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় একাডেমিক কার্যক্রমে স্থবিরতা রোধে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগে সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্রবার ও শনিবার) ক্লাস ও পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া যেদিন হরতাল-অবরোধ থাকবে না সেদিনও ক্লাস-পরীক্ষা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শুক্রবার ও শনিবারে অবরোধ না থাকায় এ দুইদিন বিভিন্ন বিভাগে সরাসরি ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাকি দিনগুলোতে অবরোধ না থাকলে সরাসরি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ২০ ডিসেম্বরের মধ্যে চলমান সেমিস্টারের ফাইনাল পরীক্ষা সম্পন্ন করতে হবে।

মেসিবিহীন আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ কারা
  • ১৬ অক্টোবর ২০২৬
বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬