প্রকৌশল গুচ্ছে ভর্তির বিশ্ববিদ্যালয় ও বিভাগের তালিকা প্রকাশের তারিখ পরিবর্তন

৩১ আগস্ট ২০২৩, ০৯:৩৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট © ফাইল ছবি

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রার্থীদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারিত তালিকা প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ওয়েবসাইটে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সদস্য-সচিব অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারিত তালিকা ৩০ আগস্টের পরিবর্তে
২ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটে দেওয়া হবে।

ভর্তি সংক্রান্ত কোন তথ্য জানার জন্য অফিস চলাকালীন সময়ে ০১৭৫৯১২৩১৪৮ (চুয়েট), ০১৭৯৯২৭৩৬৫৫ (কুয়েট) এবং ০১৩২৬৭৩৪৩৮৮ (রুয়েট) নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬