আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফাইবার ও পলিমার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

২৯ আগস্ট ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
সেমিনারে অতিথিরা

সেমিনারে অতিথিরা © টিডিসি ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাইবার ও পলিমার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এম. এইচ. খান অডিটরিয়ামে সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর তাকাসি কিতোনি। জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর মিদোরি তাকাসাকি, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এতে টেক্সটাইল বিভাগের প্রধান প্রফেসর ড. লাল মোহন বড়াল শুভেচ্ছা বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মাহবুবুর রহমান গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন। 

উদ্বোধনী ও সেমিনানে সভাপতিত্ব করেন জাপানের সিজুকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর ড. এম. এ. বারিক। অনুষ্ঠানে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। 

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬