প্রকৌশল গুচ্ছের ভর্তি ও মাইগ্রেশন নিয়ে নতুন নির্দেশনা

২৯ আগস্ট ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট © ফাইল ছবি

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি ও মাইগ্রেশনের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আজ মঙ্গলবারের (২৯ আগস্ট) ভর্তি ফি জমা দিতে বলা হয়েছে। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। 

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েট’র বিভিন্ন বিভাগে ভর্তির জন্য গত ১৭ জুন অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত মেধা তালিকা হতে গত ২৭ আগস্ট তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৫০৭ হতে ৫৮৯৬ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩২৩ থেকে ৩৮০ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা https://admissionckruet.ac.bd এর ওয়েবসাইটে দেয়া হয়েছে।

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৫০৭ হতে ৫৭২০ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩২৩ থেকে ৩৫৩ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীদেরকে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে ভর্তি ফি জমা দিতে বলা হচ্ছে। উক্ত তারিখের মধ্যে ফি জমাদানে ব্যর্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

নোটিশ প্রাপ্তির পর থেকেই অটোমাইগ্রেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে। প্রার্থীরা যদি তাঁদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগেই পড়তে ইচ্ছুক হন, তবে তাঁদেরকে অটোমাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করতে হবে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫টার মধ্যে। অন্যথায় তাঁদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ অটোমাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হবে।

প্রার্থীদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারন করে বুধবার (৩০ আগস্ট) বেলা ১০টার মধ্যে ওয়েব সাইটে দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৭২৫ হতে ৫৮৯৬ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩৫৪ থেকে ৩৮০ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীরা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগ না পাওয়ায় ভর্তির ফি জমা দেবে না। পরবর্তীতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য তাঁদেরকে পর্যায়ক্রমে ডাকা হবে।

৫৫০৭ হতে ৫৭২০ মেধাতালিকা পর্যন্ত যদি কোন শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগ (উভয় বিভাগ) প্রাপ্ত হয়, তবে তাঁকে যে কোন একটি বিভাগ নির্বাচন করতে হবে এবং বিভাগ পরিবর্তনের আবেদন জমা দিতে হবে মঙ্গলবারের (২৯ আগস্ট) মধ্যে।

ভর্তি ফি জমা দানের পর সকল সনদপত্র সমূহ আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে জমাদানে ব্যর্থ হলে তাঁর ভর্তি বাতিল করা হবে। অনিবার্যকারনবশতঃ ভর্তির তারিখসমূহ পরিবর্তন করা হলে তা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://admissionckruet.ac.bd এর মাধ্যমে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার ব…
  • ১৩ এপ্রিল ২০২৬
বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬