র‍্যাগিংয়ে জড়িত হাবিপ্রবির ছয় শিক্ষার্থীকে বহিষ্কার

২৯ আগস্ট ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিংয়ে জড়িত ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠি ওই ৬ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২২ তম ব্যাচের ৬ শিক্ষার্থীরকে বহিষ্কার ও ৩ জনকে মৌখিক নোটিশ দেওয়া হয়েছে।

র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পরে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ প্রামাণিত হওয়ায় ওই শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। -প্রশাসন

অভিযুক্ত শিক্ষার্থীরা গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থীকে বিভিন্নভাবে ক্যাম্পাসে ও আবাসিক ছাত্রাবাসসংলগ্ন এলাকায় হয়রানি করে। হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরপরে বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পরে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ প্রামাণিত হওয়ায় ওই শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে র‍্যাগিং নির্মূল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬