বঙ্গবন্ধু ও সাঈদীর জানাজার ছবি পোস্ট করে শাস্তির মুখে রুয়েট কর্মকর্তা

২৮ আগস্ট ২০২৩, ০৭:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেলোয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে শাস্তির মুখে পড়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মিলনুর রশিদ। তার শেয়ার করা স্ট্যাটাস খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশক্রমে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তফীকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন- শহীদ শহীদুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী হোসেন এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত পরিচালক মুফতি মাহমুদ রনি।

আগামী তিন কার্য দিবসের মধ্যে এই কমিটিকে তদন্তকার্য সম্পন্ন করে সুপারিশসহ মতামত প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশ ও সরকার এবং রুয়েটের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও শেয়ার না করার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, দেশ ও সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো বিষয়ে পোস্ট  না করতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুয়েটের কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী বর্ণিত বিষয়ে কোনো স্পর্শকাতর কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কিংবা শেয়ার করলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে রুয়েট প্রশাসন কোনো ছাড় দেবে না বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর এই নেতার মৃত্যুর পর থেকে ধারাবাহিকভাবে তার জীবনকর্মসহ বিভিন্ন পোস্ট শেয়ার করেন টেকনিক্যাল অফিসার মো. মিলনুর রশিদ। এরই অংশ হিসেবে গত ২১ আগস্ট বঙ্গবন্ধুকে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো জানাজার ওই ছবিটি শেয়ার করেন তিনি।

রুয়েট কর্মকর্তা মিলনুর রশিদের করা ফেসবুক স্ট্যাটাস। শেয়ার করা এ ছবিতে বঙ্গবন্ধুর জানাজার যে দৃশ্য দেখানো হয়েছে, এটি প্রকৃত জানাজার দৃশ্য নয়। এ ছবিটি মূলত শাপলা মিডিয়ার প্রচারিত একটি সিনেমার দৃশ্য।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি বিষয়টি শুনেছি। মানবতাবিরোধী কাউকে নিয়ে বঙ্গবন্ধুর জানাজার সাথে তুলনা করে ওই কর্মকর্তা অবশ্যই অন্যায় করেছেন। এ বিষয়ে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬