পাবিপ্রবিতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

২৬ আগস্ট ২০২৩, ১০:২২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন

পাবিপ্রবির নির্মাণাধীন ভবন © ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে প্রকল্প পরিচালকসহ (পিডি) ছয় জনকে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) রাতে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের চর মসুদেবপুর বাগানপাড়া এলাকার তুহিন ও রমনার গ্রাম ঘান্টি গেতাগাড়ী এলাকার আসাদুল আলী। ওসি বলেন, নিহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে তদারকি ও অবহেলাজনিত মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নাজিরুল হক, পরিচালক হারুনুর রশিদ, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান, আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার সুজাদৌল্লাহ ও মো. হোসাইন। এর মধ্যে হোসাইন গ্রেপ্তার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন এ দুর্ঘটনার জন্য দায়ী করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানকে।

পুলিশ জানায়, শুক্রবার নির্মাণাধীন ১২তলাবিশিষ্ট শেখ রাসেল হল ভবন থেকে রশি ছিঁড়ে পড়ে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় রাজশাহীর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অন্য শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের সময় বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছেন। এ দু’জনসহ অন্তত ১৫ জন শ্রমিক বিশ্ববিদ্যালয়টিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬