পিরোজপুর বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আগামী শিক্ষাবর্ষ থেকে

২৫ আগস্ট ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে নতুন বিশ্ববিদ্যালয়টিকে কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফলে বিশ্ববিদ্যালয়টি আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং জনবলের অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে ইউজিসি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী সাইফুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়টি স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ জনবল তৈরি করবে। পাশাপাশি গবেষণার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশা তার।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অনুষদ, বিভাগ ও জনবল নিয়োগসংক্রান্ত সভায় শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিষয়ে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, অর্জন ও অংশগ্রহণমূলক পাঠদান নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬