শিক্ষার্থী মারধর করা ছাত্রলীগ নেতাকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা

২০ আগস্ট ২০২৩, ০৮:৫২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
ছাত্রলীগ নেতা মোজাহিদুল ইসলাম রিশাদ

ছাত্রলীগ নেতা মোজাহিদুল ইসলাম রিশাদ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে এক কর্মীকে নিজ কক্ষে ডেকে নিয়ে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে ছাত্রলীগ নেতা মোজাহিদুল ইসলাম রিশাদকে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নুর মো. বায়েজিদকে রুমে এনে মারধর করা হয়। তিনি গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় রিশাদকে অভিযুক্ত করে ওই হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেন বায়েজিদ।

এদিকে, আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে বলা হয়, হলে অবৈধভাবে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টা চালানো ও সাধারণ শিক্ষার্থীদেরক অত্যাচার নির্যাতনের শিকারে পরিণত করার অভিযোগের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ গঠিত কমিটির সুপারিশের আলোকে রিশাদ ঠাকুরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষার্থী বায়জিদ বলেন, শুক্রবার জুমার নামাজের পর তাকে নিজ কক্ষে ডেকে নেন রিশাদ। সেখানে তাকে গালাগাল ও মারধর করেন। বায়েজিদ জানান, গ্রুপের নেতা রিশাদকে না জানিয়ে হলের ভর্তি বিষয়ে অন্যদের সঙ্গে সভা করায় তাকে মারধর করা হয়েছে। তিনি হলের ৪০১২ নম্বর কক্ষে থাকেন।

অভিযোগের বিষয়ে জানতে রিশাদের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টার করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা তার বহিষ্কার আদেশের নোটিশ পেয়েছি। তাকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। সে কখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬