যবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৬ আগস্ট

২০ আগস্ট ২০২৩, ০৬:৪০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ২৬ আগস্ট থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এছাড়া ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে নবীনবরন অনুষ্ঠান। যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি, ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় বিষয়প্রাপ্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে এবং যারা চূড়ান্ত মেধাতালিকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত (মেধাতালিকা ও কোটা) হয়েছে সে সকল চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৩ আগস্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ২৬ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সর্বপ্রথম আলোকিত মানুষ হতে হবে। শুধু পড়ালেখা করলে হবে না, পড়ালেখার পাশাপাশি সামাজিক অঙ্গনে নিজেকে মুক্ত ভাবে বিচরণ করাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তবেই দেশ, জাতি তথা সকলের উন্নতি হবে। 

নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং নিয়ে অভয় দিয়ে তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‌্যাগিং বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নবীন শিক্ষার্থীরা নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে।

র‌্যাগিংয়ে জড়ালে শাস্তির বিষয়ে সতর্ক করে উপাচার্য বলেন, র‌্যাগিং-এর সাথে কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার নয়, তারা যেন আর অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না হতে পারে সে ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পুলিশের হাতে সোপর্দ করা হবে।

প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬