শোক দিবসে চাঁবিপ্রবিতে ফোজিত বাবুর আলোকচিত্র প্রদর্শনী

১৭ আগস্ট ২০২৩, ০১:৪০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM

© টিডিসি ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। মঙ্গলবার (১৫ আগস্ট) চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হাই’সহ (অব.) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ ধারণ, আলোচনা অনুষ্ঠান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল, খাবার বিতরণ, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও চিত্র প্রদর্শনী। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালেয়র উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। পরে তিনি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ছবি নিয়ে ফোজিত শেখ বাবুর একক আলোকচিত্র প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালেয়র উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার সহ শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রদর্শনীর ছবি দেখেন উপাচার্য।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে ও আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর এ আলোকচিত্র প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়।

শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬