চুয়েটের গবেষণা মেলায় আসছেন ৪০ বিশ্ববিদ্যালয়ের ৩৫০ গবেষক

০৮ আগস্ট ২০২৩, ০৯:৩৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
গবেষণা মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক ও সদস্য সচিব অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম

গবেষণা মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক ও সদস্য সচিব অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান অন্বেষণ’ স্লোগানে প্রথমবারের মতো ‘গবেষণা মেলা-২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ গবেষণা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীর মিলনমেলা বসবে।

এতে চূড়ান্তভাবে বাছাইকৃত ১২৪টি গবেষণা প্রবন্ধ (৯১টি পোস্টার ও ৩৩টি প্রজেক্ট) উপস্থাপন হবে। গবেষণা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন চুয়েটের পাঁচটি অনুষদের ডিনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

এ উপলক্ষ্যে সোমবার (৭ আগস্ট) চুয়েটের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন গবেষণা মেলা-২০২৩ এর আয়োজক কমিটির সদস্য সচিব ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গবেষণা মেলা আয়োজক কমিটির সভাপতি এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

এ সময় আয়োজক কমিটির সদস্যবৃন্দের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোসাঃ রোকসানা খাতুন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার রায়, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ, পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ আহম্মদ, উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. সোহানুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, চতুর্থ শিল্পবিপ্লব মানুষের জীবনযাত্রা, কাজ করার পদ্ধতি এবং একের সঙ্গে অপরের সম্পর্কিত হওয়ার মৌলিক পদ্ধতিগুলো আমূল পরিবর্তন করে দেবে। বৈশ্বিক এ প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলতে হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীর গবেষণার কোনো বিকল্প নেই। এ গবেষণা মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণা মনষ্কতা বাড়বে এবং দেশি-বিদেশি গবেষকদের সাথে যোগাযোগ বাড়িয়ে যেন আরও বেশি গবেষণায় উদ্বুদ্ধ হতে পারেন; পাশাপাশি ইন্ডাস্ট্রি (শিল্প)-একাডেমিয়া সম্পর্ক স্থাপন এবং মানসম্পন্ন প্রকাশনা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে ‘গবেষণা মেলা-২০২৩’।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রথমবারের মতো আয়োজিত এ জাতীয় গবেষণা মেলায় চুয়েটসহ বাংলাদেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের বিভিন্ন লেভেলের (আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট, পোস্টডক.) শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা প্রকল্প ও উদ্ভাবন তুলে ধরা হবে। প্রাথমিকভাবে মেলায় অংশগ্রহণের জন্য ১৯৫টি পোস্টার ও প্রজেক্ট জমা পড়েছে।

অভিজ্ঞ রিভিউ প্যানেলের অ্যাবস্ট্র্যাক্টগুলো রিভিউয়ের মাধ্যমে ১৯১টি (১৫৮টি পোস্টার ও ৩৩টি প্রজেক্ট) প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞ গবেষক প্যানেলের রিভিউ এর মাধ্যমে চূড়ান্তভাবে ১২৪টি (৯১টি পোস্টার ও ৩৩টি প্রজেক্ট) চূড়ান্তভাবে নির্বাচিত হয়। যা গবেষণা মেলায় বিভিন্ন লেভেলের গবেষকরা উপস্থাপন করার সুযোগ পাবেন।

গবেষণা মেলায় পোস্টার প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা এবং প্রজেক্ট প্রদর্শনীতে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৭ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রথমবারের মত চট্টগ্রামের ১৫টি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। যাতে করে কলেজের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা সম্পর্কে একটা সম্যক ধারণা অর্জন করতে পারবেন।

মেলায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি লাগবে না। এছাড়া সকল টিমকে সম্মাননা ক্রেস্ট ও সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হবে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত নতুন লাইব্রেরি ভবনের নিচতলায় প্রজেক্ট শো ও গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সামনে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেলা আড়াইটা থেকে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘ইন্ড্রাস্ট্রিয়াল টক’র মাধ্যমে গবেষণা মেলার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টা ৫০ মিনিটে চুয়েট শিক্ষকদের মধ্যে ২০২৩-২৪ সেশনে ‘DRE Research Project Award’ অনুষ্ঠান একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিকেল সাড়ে ৪টায় চুয়েট শিক্ষকদের মধ্যে ‘বেস্ট রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে। বিকেল ৫টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা মেলার পুরস্কার বিতরণীর মাধ্যমে গবেষণা মেলার সমাপ্তি ঘটবে। চুয়েট ক্যাম্পাসে আয়োজিত প্রথম জাতীয় গবেষণা মেলায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক শিক্ষার্থীদের সংগঠন সার্বিক সহযোগিতায় থাকবে।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence