আইইউটির প্রধান ফটক আটকে বিক্ষোভ বিদেশি শিক্ষার্থীদের

০৭ আগস্ট ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
গেইট আটকে আন্দোলনে শিক্ষার্থীরা

গেইট আটকে আন্দোলনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিচালিত হয় ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) উদ্যোগে পরিচালিত গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) গেট আটকে দিয়ে বিক্ষোভ করছে এক দল বিদেশি শিক্ষার্থী।

এদিকে গেট বন্ধ থাকায় অনাবাসিক দেশীয় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না। সোমবার (০৭ আগস্ট) সকাল ৯ টার দিকে মূল ফটকটি বন্ধ করে দেয় তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই বিদেশি শিক্ষার্থীরা মূল ফটকটি বন্ধ করে রেখেছেন। তারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে না পেরে দুর্ভোগে পড়েছেন। 

বিদেশি শিক্ষার্থীরা বলছেন, অনাকাঙ্ক্ষিতভাবে তাদের কিছু ফি বাড়ানো হয়েছে। এ কারণে তাঁরা ফটক বন্ধ করে দিয়েছেন। তবে বিদেশি যেসব শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাঁদের থেকে এই বাড়তি ফি নেওয়া হচ্ছে—জানিয়েছেন দেশি শিক্ষার্থীরা।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস নাহিদুল ইসলাম জানান, বিদেশি শিক্ষার্থীরা ৩০ শতাংশ চাকরির নিশ্চয়তা, আবাসিক হোটেলে তাদের কক্ষে এসি, ওয়াশিং মেশিন লাগানো ও অভ্যন্তরীণ একটি পরীক্ষা বাতিলসহ নানা দাবি করছেন। এসব বিষয় নিয়ে ভিসি মহোদয় আলোচনা করছেন। দ্রুত সমস্যার সমাধান হবে। 

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬