আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনালে যবিপ্রবির জহির

০৪ আগস্ট ২০২৩, ১২:২৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
জহির রায়হান

জহির রায়হান © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির রায়হান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের সেমিফাইনালে উঠেছেন। চীনের চেংগুতে ২০০ মিটার স্প্রিন্টে ২১ দশমিক ৮৪ টাইমিংয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। 

আজ (৪ আগস্ট) বিকেলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে জহির গত মাসে থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও ২০০ মিটার সেমিফাইনালে উঠেছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিকভাবে বৈশ্বিক গেমস হয়। এই গেমসে এবার বাংলাদেশের দুজন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে যবিপ্রবির জহির রায়হান ২০০ মিটার স্প্রিন্টে আর  ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাজী তামান্না হার্ডেলস ইভেন্টে অংশগ্রহণ করেছেন। 

এর আগে ১৯৯১ সালে ইংল্যান্ডের শেফিল্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সেমিফাইনালে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ফারহাদ জেসমিন লিটি ।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬