পবিপ্রবিতে ইউট্যাবের নেতৃত্বে অধ্যাপক মামুন ও অধ্যাপক হেমায়েত

০৩ আগস্ট ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিসার্চ এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ জুলাই বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ কে সভাপতি ও এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে সাধারণ সম্পাদক করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অনুমোদন দিয়েছেন ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান। 

১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কোষাধ্যক্ষ পদে এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। এছাড়া প্রচার সম্পাদক পদে ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যপক আবুল বাশার খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এদিকে কার্যনির্বাহী কমিটিতে যথাক্রমে ১ জন সহ-সভাপতি, ১ জন সহ-সাংগঠনিক সম্পাদক, ২ জন যুগ্ম সম্পাদক সহ ৬ জন সাধারণ সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে, ভবিষ্যতে শিক্ষকদের সকল দাবি-দাওয়া ও অধিকার রক্ষার্থে এ কমিটি কাজ করবে সেটিই প্রত্যাশা"

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬