কারাগার থেকে মুক্তি পেলেন বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জন

০২ আগস্ট ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
একে একে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন বুয়েট শিক্ষার্থীরা

একে একে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন বুয়েট শিক্ষার্থীরা © সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ ৩৪ জনের মধ্যে ৩২ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে একে একে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তারা। 

এর আগে রাত ৮টায় আদালত থেকে জামিনের কাগজ কারাগারে আসে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে মুক্তি দেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষ প্রত্যেকের অভিভাবকদের কাছে তাদের তুলে দেন। তবে এ সময় কোনো শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বিকেল থেকেই তাদের মুক্তির অপেক্ষায় কারা ফটকে অবস্থান নেন স্বজনরা। 

এর আগে দুপুর ১টার দিকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে এই ৩৪ জনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক ৩২ জনের জামিন মঞ্জুর করেন। অন্য দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদনের নথি শিশু আদালতে পাঠানোর কথা বলেন আদালতের বিচারক।

আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমানসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। শুনানি শেষে তৈয়বুর রহমান বলেন, পুলিশ রিমান্ডের আবেদন করেছিল। আদালত সব শুনে ৩২ জনের জামিন মঞ্জুর করেন। 

অপ্রাপ্ত বয়স্ক দুইজনের জামিন শুনানির বিষয়ে তিনি বলেন, শিশু আদালতে তাদের নথি পৌঁছাতে বিলম্ব হওয়া শুনানি হয়নি। কাল বৃহস্পতিবার শুনানি হবে।

এই আইনজীবী বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি এবং তাদের জামিন দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নজির স্থাপন করলেন।

উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রবিবার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। তাদের আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণ করেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬