সন্ত্রাসী হামলায় বুটেক্সের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

৩০ জুন ২০২৩, ১১:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
আসিফ করিম হিমু

আসিফ করিম হিমু © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)- এর সাবেক শিক্ষার্থী (৪২ তম ব্যাচের) আসিফ করিম হিমু সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) গাজীপুরের হোতা পাড়ার স্থানীয় সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় ব্রডব্যান্ড প্রোভাইডারের সাথে আগের দিন কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে তার অফিস রেনেসা এপারেলসে যাওয়ার সময় কয়েক জন স্থানীয় সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করে। 

সন্ত্রাসীরা তাকে বাঁশ ও রড দ্বারা উপর্যুপরি আঘাত করে। এতে মাথার খুলি ভেঙ্গে মাথায় ব্রেন হেমারেজ হয়। পরে রাতে ঢাকা মেডিকেল নেয়া হয়। মাথায় অপারেশন শেষে অবস্থার উন্নতি না হওয়ায় গ্রিন মেডিকেলের আইসিইউ তে রাখা হয়। প্রায় পাঁচ দিন যাবৎ চিকিৎসা চললেও ব্রেনে ব্লাড লিকেজ বন্ধ করা যায় নি। পরবর্তী শুক্রবার (৩০ জুন) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে হিমুর মৃত্যুতে শোকাবহ অবস্থা বিরাজ করছে পুরো বুটেক্স জুড়ে। তার মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সবাই জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬