চাঁবিপ্রবিতে ঈদুল আজহায় ১২ দিনের ছুটি ঘোষণা

২২ জুন ২০২৩, ০৫:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)। আগামী ২৫ জুন রবিবার থেকে শুরু হয়ে ০৬ জুলাই  বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটির আগে ও পরে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট ১৬ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।

আরও পড়ুন: পর্নোগ্রাফি মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ জুন ২০২৩ (রবিবার) থেকে আগামী ০৬ জুলাই ২০২৩ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা সহ সকল কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৯ জুন, বৃহস্পতিবার। ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন করেন মুসলমানরা।

১২ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে না এলেও চাকরি বহাল শিক্ষকের, পেয়েছ…
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পারেদেস
  • ২৫ জুলাই ২০২৬
আলভারেজকে পেতে বার্সেলোনার সঙ্গে যোগ দিল ইউরোপের আরও এক জায়…
  • ২৫ জুলাই ২০২৬
ধাওয়ার মুখে মহাসড়কে ইয়াবা ফেলে পালালেন ২ মাদককারবারি, কুড়িয়…
  • ২৫ জুলাই ২০২৬
ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তার…
  • ২৫ জুলাই ২০২৬
সাত জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৫ জুলাই ২০২৬