পর্নোগ্রাফি মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

২২ জুন ২০২৩, ০৪:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
অনামিকা খানম

অনামিকা খানম © সংগৃহীত

পর্নোগ্রাফির মামলায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বুধবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত ছাত্রীর নাম অনামিকা খানম (২৪)। অনামিকা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে আইডি খোলেন অনামিকা। সেই আইডি দিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তান, রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। পরে কৌশলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি অথভা ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

সিআইডি জানায়, রাজধানীর পল্টন থানায় এক ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে তাকে গত মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি সাইবার ইন্টেলিজেন্সের বিশেষ টিম। উদ্ধার করা হয় প্রতারণা এবং ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসেট। তার মোবাইল ফোনে অসংখ্য লোকজনকে ব্ল্যাকমেইল করার তথ্য পাওয়া যায়। বিকাশ-নগদের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার আলামতও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন প্রতারণাসহ সব অপকর্মের কথা অকপটে স্বীকার করেছেন তিনি। মূলত নেশার টাকা জোগাড় করতেই এই অনৈতিক পথ বেছে নেন তিনি।

অনামিকার বিরুদ্ধে পল্টন থানায় মঙ্গলবার এক ভুক্তভোগী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)/৮(৩)/৮(৫)(ক) ধারায় মামলা দায়ের করেন। এর পরই তাকে গ্রেফতারে মাঠে নামে সিআইডি। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হয়। এরপর আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬