পদ্মায় নিখোঁজ এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

০২ জুন ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উদ্ধারকৃত নিখোঁজ শিক্ষার্থীর মৃতদেহ

উদ্ধারকৃত নিখোঁজ শিক্ষার্থীর মৃতদেহ © সংগৃহীত

পদ্মা সেতুর নিচে গোসল করতে নেমে নিখোঁজ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর  মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম সব্যসাচী সৌম্য। বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার সাজনা গ্রামে।

নিখোঁজ আরেক ছাত্র রাজধানীর গুলশানের নুরুল হক নাফির খোঁজে পদ্মা নদীতে তল্লাশি করছে কোস্ট গার্ডের ডুবুরিরা। এর আগে, পদ্মা সেতুর নিচে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই দুই শিক্ষার্থী ।

আরো পড়ুন: পদ্মা সেতুর নিচে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ

শুক্রবার (২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ দুইজন রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।

দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে জানতে চাইলে ইউআইইউ’র জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬