বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

২৭ মে ২০২৩, ০৩:০১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের ডাচ্‌–বাংলা ব্যাংকের পাশের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ মে) বেলা ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসের ডাচবাংলা ব্যাংক বুথের পাশে সরকারি ডাস্টবিনের ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এসআই দীপক বালা বলেন, বুয়েট ক্যাম্পাসের ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথের পাশের ডাস্টবিনে কাপড়ে মোড়ানো নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা নবজাতককে ডাস্টবিনে ফেলে দিয়েছে, তা বের করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন: প্রেমের বিয়ে বোনের, ভাসুরকে কোপালেন ক্ষুব্ধ ছাত্রলীগ নেতা

তিনি আরও বলেন, নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
টয়লেটে বারবার গেলেই কমবে ওজন, ভাইরাল ট্রেন্ড নিয়ে চিকিৎসকদে…
  • ২৫ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্র…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯ ভুল ও অসংগতি
  • ২৫ জুলাই ২০২৬
ইউরোপের শীর্ষ ১৩ স্কলারশিপ, দেখুন আবেদনের সময়সীমাসহ বিস্তা…
  • ২৫ জুলাই ২০২৬
দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২৫ হ…
  • ২৫ জুলাই ২০২৬